মধ্যরাতের অর্ধপ্রলাপ ১ম অধ্যায়
একটু আগেই birthday পার্টি শেষ হয়েছে। চারদিকে ইতস্তত ছড়িয়ে আছে ভাঙ্গা শোলার প্লেটের টুকরো, অর্ধেক হয়ে ফেলে দেওয়া ক্যান। লেগে থাকা খাবার টুকরো চাটছে কয়েকটা ঘেয়ো কুকুর. ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে কয়েকজন ছেলে। তাদের উত্তেজিত কথাবার্তার আওয়াজ দূর থেকেও স্পষ্ট...
- শালা মোটা এবারেও দশপিসের বেশি মাংস টানলো
- বলিস না জুলু, তুইও কিছু কম যাস না. ওর কাছাকাছিই তো টানলি
- দেখ একদিনই তো টানি......
- এই তোরা ঝামেলা করা বন্ধ করবি. আর সৌরদীপ একবার শোন...
কয়েকটা আনন্দ উজ্জল মুখ ,তাদের ছড়িয়ে পড়া সশব্দ হাসি, টুকরো সংলাপ, রাত্রির নিস্তব্ধতাকে কিছুক্ষণের জন্য ভেঙ্গে দিয়ে যায়. খুশিতে ভরপুর মুখগুলো চলে যাওয়ার আগে বার্তা রেখে যায় 'সামনের বছর আবার আসব।'
আস্তে আস্তে বাড়িটা শান্ত হয়ে আসে। একসময় আলোগুলো নিভে যায় .চারপাশের অন্ধকারটা জমাট বাঁধতে থাকে .ধীরে ধীরে বাড়িটা মিশে যায় কবিরাজ গলির অন্ধকারে। শুধু একটুকরো আলোর অস্তিত্ব নিয়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকে একটা একাকী ল্যাম্পপোস্ট।

Comments
Post a Comment