Posts

Showing posts from November, 2021

প্রেমিক, প্রেম ও প্রেমিকারা

Image
 প্রেমিক "আমাদের প্রত্যেকের কাছে বর্তমান আসলে এক প্রাণান্তকর প্রচেষ্টা আমাদের অতীতকে অতিক্রম করার।" কয়েকদিন আগে বলছিলাম নাথকে। এক বছর আগে পিএইচডি করতে হাইডেলবার্গ চলে যাওয়া নাথ। আমার বন্ধু নাথ। কলেজের পাশাপাশি রুমে আমাদের যাপন, যা অতীত বর্তমানে, তা ছিল আমাদের বন্ধুত্বের ভিত্তি। তাহলে আমাদের বন্ধুত্ব আজকে কী? সেই যাপনকে কেবল অতিক্রম করার চেষ্টা? অথচ সম্পর্ক তো তাই। একমাত্র সত্য, এই মুহূর্তটুকু আমাদের। পরের মুহূর্তে আমরা একসাথে থাকতেও পারি, নাও পারি।  অথচ আমরা প্রাণপণে চেষ্টা করি সেই সত্যটুকুকে আটকে রাখতে। কোনো গভীর অন্ধকারে তাঁকে সরিয়ে রেখে ভবিষ্যৎ জীবনের ব্যর্থ পরিকল্পনা করি। যেভাবে প্রেমিকার স্পর্শবঞ্চিত প্রেমিক নিঃসঙ্গ শয্যায় তার স্বপ্নকে সাজায়। স্বপ্ন নাকি কল্পনা?  প্রেমিক জানে না। যেমন জানে না, কেউ উঠে চলে গেছে বহু আগেই তার সবটুকু নিয়ে। কেবল উপস্থিতিটুকু ছাড়া। নিয়ম করে, কখনও কখনও কাজের ফাঁকে। অভ্যেস থেকে অবাঞ্চিত সময়ে স্থানান্তরিত হয়েছে সে।  বহু অপেক্ষার পর তিন শব্দে আসা উত্তরে যে কথা স্পষ্ট করে বলা হয়েছে রোজ। প্রেমিক খেয়াল করেনি। প্রেমিক জানত না, নিশ্চিত জীবন, হ...